পটুয়াখালীতে সার আত্মসাতে দুদকের মামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৮ পিএম

পটুয়াখালীতে সার গুদাম থেকে ৩৩৫ দশমিক ৯৫ মেট্রিকটন ইউরিয়া সার আত্মসাতের অভিযোগে বাফার গুদামের সাবেক ডিপো ইনচার্জের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামির নাম হারুন আর রশিদ। তার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বালিয়াকাঠীতে। তিনি পটুয়াখালীর লাউকাঠীতে অবস্থিত বাফার গুদামের সাবেক ডিপো ইনচার্জ ছিলেন। 

রোববার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালী দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপ পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী বাদি হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন থেকে ২০১৬ সালের তিন ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালীর লাউকাঠীতে অবস্থিত বাফার গুদাম থেকে ৩৩৫ দশমিক ৯৫ মেট্রিকটন সার আত্মসাৎ করা হয়েছে। যার আমদানি মূল্য ৮২ লাখ ৮৮ হাজার ৮১৬ টাকা ৬৬ পয়সা।

২০১৬ সালে আসামি হারুন আর রশিদকে বদলি করে উপ ব্যবস্থাপক পদে মো. মশিউল ইসলামকে পটুয়াখালী বাফার গুদামের দায়িত্ব দেয়া হয়। এক ডিসেম্বর ২০১৬ তারিখে হারুন আর রশিদ গুদামের দায়িত্ব বুঝিয়ে দেয়ার সময় ৩৮৭১.০৫০ মেট্রিকটন ইউরিয়া সার মজুত থাকার কথা থাকলেও বাস্তবে ৩৫০৩.৩৫০ মেট্রিকটন সার মজুত পাওয়া যায়।  এতে করে ৩৬৭.৭০০ মেট্রিকটন সার ঘাটতি পাওয়া যায়। 

আরও পড়ুন: পটুয়াখালীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত

পরে এ থেকে বৃষ্টি-ঝড়-জলোচ্ছ্বাসের ঘাটতি হিসেবে ৩১.৭৫ মেট্রিকটন সার বাদ দিলে ৩৩৫.৯৫ মেট্রিকটন সারের ঘাটতি পাওয়া যায়। 

এ ঘটনায় দুদক দীর্ঘ তদন্ত শেষে দুদক মামলা করে।

পটুয়াখালী দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, অনুসন্ধান শেষে মামলা করার জন্য দুদক অনুমোদন করায় রোববার পটুয়াখালী কার্যালয়ে মামলা তালিকাভুক্ত করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে মামলাটি কোর্টে পাঠানো হবে।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর