বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তরুণী গৃহবধূর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে পারবাগডোব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূ চন্দনা (২০) ওই এলাকায় সবুজ দর্জির স্ত্রী।

স্বজনরা জানান, বিকেলে চন্দনা তার সেলাই মেশিনে সেলাইয়ের কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রূপগঞ্জে জমি বিক্রির টাকা চাওয়ায় তুলে নিয়ে নির্যাতন 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো