রূপগঞ্জে জমি বিক্রির টাকা চাওয়ায় তুলে নিয়ে নির্যাতন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি বিক্রির পাওনা টাকা চাওয়ায় এক সবজি ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রেখে অমানুষিক নির্যাতন করেছে একটি ভূমিদস্যু চক্র। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় এখন দেয়া হচ্ছে হত্যার হুমকি। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী ওই সবজি ব্যবসায়ী ছালাম মিয়া (৫৫) বেলদী বাজার এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের নিকট থেকে সবজী ক্রয় করে ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি করেন।

ছালাম মিয়া জানান, তিনি সম্প্রতি দেবই এলাকার ইব্রাহিম, ইকবাল, বাবু, ইলিয়াসের কাছে একটি জমি বিক্রি করেন। জমি রেজিস্ট্রির কিছু টাকা একদিন পর দেওয়ার কথা বলে বকেয়া রাখেন তারা। সকালে বেলদী বাজারে তাদের পেয়ে পাওনা টাকা দাবি করেন তিনি। এসময় তারা ক্ষিপ্ত ছালাম মিয়াকে প্রকাশ্যে তুলে নিয়ে বাজারের একটি অফিসে আটকে রেখে অমানুষিক নির্যাতন করেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

এ ঘটনায় ব্যবসায়ীর ছেলে আতিক মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে চক্রটি।

আরও পড়ুন: অনলাইন জুয়ার সাইটের মালিকসহ দুইজন আটক

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, ব্যবসায়ীর ছেলে আতিক মিয়া বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর