গৃহবধূ ধর্ষণ ও হত্যায় ৯ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী গ্রামে গৃহবধূকে ধর্ষণ ও হত্যায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। 

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন- একই এলাকার মো. রসুল, মো. শরিফুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ,  মো. আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও বাতেন শেখ। 

তাদের মধ্যে আসামি শরিফুল ও আমিরুল পলাতক রয়েছে।

আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালি গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে সন্ধ্যায় আসামিরা তুলে নিয়ে ধর্ষণ ও পরে হত্যা করে। 

আরও পড়ুন: মির্জাপুরে হাজতে আটক ব্যক্তির আত্মহত্যা

এ হত্যার ঘটনায় নিহতের স্বামী বাদি হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ এক যুগ পর উভয় পক্ষের সাক্ষ্য শেষে আদালত ১০জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

এ মামলায় সরকার পক্ষে ছিলে নারী ও শিশু আদালতের কৌসুলি অ্যাড. বজলুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী অ্যাড. রজব আলী।


একাত্তর/এসি