ঝিনাইদহে ৪০ স্বর্ণের বারসহ একজন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত শওকত আলী (৫০) মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বিকালে অভিযান চালায় জলুলী-যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তায়। সেখানে সন্দেহভাজন শওকত আলীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে চার কেজি ৬৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেয়া হয় বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। 


একাত্তর/জো