পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন ছড়িয়ে পড়তে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সবাই সচেতন আছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের যে নীতি, সেই নীতিতে অবিচল থেকে আইনশৃঙ্খলা বাহিনী, উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনসহ সকলে মিলে একসাথে দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালনের কারণে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান এই পুলিশের প্রধান।
পুলিশ প্রধান অভিযোগ করে বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যখনই সুযোগ পায় অপকর্ম করতে লিপ্ত থাকে। যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন এবং ঐতিহ্য নষ্ট করতে চায়।
আরও পড়ুন: আফ্রিকায় বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত এক
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত প্রতিটি মণ্ডপে নিরাপত্তা কর্মী রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান, জেলা প্রশাসক মনজুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি বাবু প্রবীর কুমার সাহা সহ অনেকেই।
একাত্তর/আরবিএস