১৩ জেলায় অসচ্ছলদের শারদ উপহার দিলো ‘সনাতন বন্ধুরা’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ১৩টি জেলায় সম্প্রদায়টির অসচ্ছল মানুষের মুখে হাসি ফুটিয়েছে একটি ভার্চুয়াল সংগঠন। ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’ নামের সংগঠনটির সদস্য নিজেদের অর্থায়নে জেলাগুলো ঘুরে মানুষের হাতে পূজার উপহার হিসেবে বস্ত্র তুলে দিয়েছেন।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির গ্রুপ অ্যাডমিন রাজীব মজুমদার জানান, গত ১২ আগস্ট থেকে সংগঠনের সবার সিদ্ধান্তে ফান্ড সংগ্রহ শুরু হয়। পরে ২০ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ফেনী, রংপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার. গাইবান্ধা, ময়মনসিংহ, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মাগুরা, নড়াইল, টাঙ্গাইল জেলার সদরসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। 

রাজীব বলেন, কারো একার পক্ষে হয়ত ১০ জনকে সহযোগিতা করা সম্ভব। কিন্তু সম্মিলিতভাবে এর পরিধি হাজার ছাড়িয়ে যেতে পারে। আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে। সমাজের মানুষ এগিয়ে এলো কোনো উৎসবই দেশের মানুষের নিরানন্দ কাটবে না। 

কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকা সংগঠনের সদস্য কল্যাণ সরকার, জীবন দাশ, সজল সাহা, শুশাংকর এবং প্রশান্ত ভৌমিক জানান, বন্ধুদের মাধ্যমে বিভিন্ন রিমোট এলাকার খোঁজ-খবর নিয়ে তালিকা প্রস্তুত করা হয়। এটি বাস্তবায়ন করতে আমরা ঘুরেফিরে প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছি। রাত-দিন ঘুরে বিভিন্ন চা বাগান, সুন্দরবনের পাশে অবহেলিত গ্রামে, বিভিন্ন নদীর চর থেকে আসা মানুষের কথা শুনেছি এবং তাদের মধ্যে আমাদের সামান্য ভালবাসা তুলে দিয়েছি। 

সঞ্জয় সাহা ও শুভাশীষ চৌধুরী, শ্রাবণী সাহা এবং শীবেন রয় জানান, নিজের অর্থায়নে যতটুকু সম্ভব মানুষের কাছে ভালোবাসা পৌঁছানোর চেষ্টা করেছি। আশা করি, ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। 

পলাশ পাল, অপু দাশ,শান্ত সাহা আর অনেকেই বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির ব্রত। ভবিষ্যতেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

শেষে গ্রুপ অ্যাডমিন রাজীব মজুমদার, দেশের বিভিন্ন জায়গায় থাকা সংগঠনটির সদস্য সজীব দাস, নিতীশ, দিপ্তী, পুস্পেল, লিমন, অসিত সাধু, সজীব, শীলা, অমিত, প্রশান্ত, মৃত্যঞ্জয়, কান্তা, বিউটি, লিটন, বাসুদবে, অভি, মিঠু, অলক, পার্থ, হ্যাপি, বিপ্লব, মলি, মারিয়া, লিপি,ডালিয়া, ধিশান, অর্জুন, তাপস, লাকী, শিল্পী, পূর্ণ, দেববত্র, দিপা, সুবর্ণা, ইতালী প্রবাসী সোহাগ, সাউথ আফ্রিকা প্রবাসী সুভাষ,আমেরিকা প্রবাসী চম্পা, কাতার প্রবাসী অজিত, কুয়েত প্রবাসী শিমুল ও রুনু, কেনিয়া প্রবাসী জয়শ্রী, সমীর, জেমস, লিপি, জুয়েল, সুমন, তাপস, সুদীপ, ডালিম, সজল, রনি, হৃদয়, মিলন,  অপর্ণা, রঞ্জনসহ গ্রুপের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

একাত্তর/এসি
টাইমলাইন: সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে
০৮ অক্টোবর ২০২৪, ১৪:০১
১৩ জেলায় অসচ্ছলদের শারদ উপহার দিলো ‘সনাতন বন্ধুরা’
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর