মধ্য আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৮:৩০ পিএম

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনাকালে বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়। এতে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন গুরুতর আহত হন।

নিহতরা শান্তিরক্ষীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাটিঙ্গা গ্রামের জসিম উদ্দিন, নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ টিটপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জের বেলকুচি থানার বাড়াক রুয়া গ্রামের শরীফ হোসেন।

অপরদিকে, আহতের নাম মেজর আশরাফুল হক।

বিবৃতিতে আরও বলা হয়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন ২০২১ সালের ৯ নভেম্বর থেকে বিস্তীর্ণ এলাকাজুড়ে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে। দুর্গম এলাকায় মোতায়েন অন্যতম অস্থায়ী ক্যাম্প কুই হতে পরিচালিত যান্ত্রিক টহলের একটি দল মেজর আশরাফের নেতৃত্বে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাইতা এলাকায় টহলে যায়। ফেরার পথে (বাংলাদেশ সময় রাত ১টা ৩৫ মিনিটে) টহল কমান্ডার মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের কবলে পড়ে গাড়িটি প্রায় ১৫ ফুট দূরত্বে ছিটকে পড়ে। এতে সৈনিক শরীফ, সৈনিক জাহাঙ্গীর ও সৈনিক জসিম ছাড়াও মেজর মো. আশরাফুল হক মারাত্মক আহত হন।

পরে ঘটনাস্থল থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে ১৪৪ কিলোমিটার দূরে বোয়ারের মিনুসকা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সৈনিক শরীফ, সৈনিক জাহাঙ্গীর ও সৈনিক জসিমকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত অপর শান্তিরক্ষী মেজর মো. আশরাফুল হক হাসপাতালটিতে চিকিৎসাধীন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। শহীদ শান্তিরক্ষীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এছাড়া মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষী নিরাপদে আছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমআইএনইউএসসিএর তথ্য অনুযায়ী, আফ্রিকার ৫০ লাখ মানুষের এ দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে আফ্রিকার এ দেশে সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করছে।

জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে এবং জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে।


একাত্তর/এআর


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর