নোয়াখালী জেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত

নোয়াখালী জেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ অক্টোবর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, ‘উচ্চ আদালতের আপিল বিভাগে সিএমপি নং-৭৫৮/২০২২ এর ২ সেপ্টেম্বর ২০২২ তারিখের আদেশ প্রতিপালনার্থে আগামী ১৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিতব্য নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত প্রদান করেছে নির্বাচন কমিশন।’

‘বর্ণিততাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

এ সিদ্ধান্তের অনুলিপি জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারসহ অন্যান্য দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন জানান, তারা পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


একাত্তর/আরএ