নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ৩১ জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে পদ্মা ও মেঘনার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় প্রধান প্রধান প্রজনন অঞ্চল চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ছয়টি নৌকাসহ ৩১ জেলেকে আটক করা হয়েছে।
আটককৃতদের জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে কৃষককে বিএসএফ সদস্যদের নির্যাতন
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।
একাত্তর/জো