শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে কৃষককে বিএসএফের নির্যাতন

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৭:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসুদপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক বৃদ্ধ কৃষককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। 

বুধবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে বিজিবি বিষয়টি নিশ্চিত করে। 

জানা গেছে, নির্যাতনের শিকার ওই কৃষক মো. এসলাম আলী (৬৫) তারাপুর মুন্নাপাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নির্যাতনের শিকার কৃষক এসলাম জানান, উপজেলার মাসুদপুর সীমান্তে বাংলাদেশী ভূখণ্ডের দশবিঘি এলাকায় নিজের জমিতে পাট কাটতে গেলে ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে রাইফেলের বাট দিয়ে তার মাথায় ও হাতে আঘাত করতে থাকে। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার প্রথমে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পড়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: নির্মাণাধীন বাড়ি থেকে তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা স্বীকার করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন জানান, ঘটনার পরপরই নির্যাতনের শিকার কৃষকের পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে তার ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং টহল জোরদার করা হয়। এ ব্যাপারে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয় এবং এ ঘটনার ব্যাখ্যা চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের স্থান ও সময় জানানো হয়নি। 


একাত্তর/জো 

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর