রূপগঞ্জে তিতাসের অভিযানে আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় ২টি পয়েন্ট অভিযান চালিয়ে একশ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তারা।

রোববার (১৬ অক্টোবর) সকাল  থেকে দুপুর  পর্যন্ত উপজেলার হাটাব ও ত্রিশকাহনীয়া এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত  পাইপ,  রাইজার ও রেগুলেটর। 

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের  ব্যবস্থাপক( মিটারিং এন্ড ভিজিল্যান্স)  প্রকৌশলী আতিকুল ইসলাম  জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাতের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালি মহল অর্ধ লক্ষাধিক অবৈধ সংযোগ দিয়েছে।  সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা। এর ধারাবাহিকতায় রবিবার  হাটাব ও ত্রিশকাহনীয়া এলাকায় উচ্চ চাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া একশ  অবৈধ আবাসিক গ্যাস সংযোগ  আইনশৃংখলা বাহিনীর সহায়তায় বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান  অব্যাহত থাকবে।


একাত্তর/এআর