ভোলায় দুইটি ব্যাগে ভর্তি ৯৮ বোতল ফেনসিডিলসহ এক তরুণকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (১৯ অক্টোবর) সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জহিরুল ইসলাম (২৫) বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রতনপুর গ্রামের মো. আব্দুল রবের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. এম হাসান মেহেদী জানান, গোপন খবরের ভিত্তিতে আমরা ভোলার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে ভোলার খেয়াঘাটে আসা একটি যাত্রীবাহী লঞ্চের যাত্রী জহিরুলকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
আটককৃত জহিরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে জব্দকৃত আলামতসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো