কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৭:৪৫ পিএম

জয়পুরহাটে রেল কলোনির কালী মন্দিরের পুরনো কালী প্রতিমা বিসর্জন দিতে এগিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

বুধবার দুপুরে (১৯ অক্টোবর) আড়াইটার দিকে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজরা হলেন জয়পুরহাট সদরের স্টেশনরোড এলাকার মৃত বিশ্বজিৎ বাষ্পের ছেলে সনজিত বাষ্প (২৩) ও একই এলাকার পরশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)। এদের মধ্যে তন্ময় রজক এসএসসি পরীক্ষার্থী ও সনজিত বাষ্প উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যায়নরত।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদরের রেল কলোনি কালী মন্দিরের পুরনো কালী প্রতিমা বিসর্জন দিতে আসেন ৭-৮ জন কিশোর ও তরুণ। এসময় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া শেষে তারা নদীতে স্নান করছিলেন। নদীর গভীরতা বেশি থাকায় ও সাঁতার না জানায় দুই জন নিখোঁজ হয়ে যায়।   

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর জানান, নিখোঁজের তিন ঘণ্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো তাদের উদ্ধার করতে পারেননি। 

আরও পড়ুন: হাতির আক্রমণে বিজিবির নায়েব সুবেদারের মৃত্যু

জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত জানান, জেলায় কোনো ডুবুরি না থাকায় নিখোঁজদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোসফেকুল ইসলাম জানান, জেলায় একজন ডুবুরি থাকলে এতক্ষণে হয়তো তাদেরকে উদ্ধার করা সম্ভব হতো। 


একাত্তর/জো

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
জয়পুরহাটে যুবদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যার কারণ পারিবারিক কলহ বলে ধারণা করলেও পুলিশ বলছে তদন্তের আগে নিশ্চিত তা নিশ্চিত নয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর