পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ী জেলার পাংশায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) ও এক রাউন্ড গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৯টায় উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত তরুণ মো. আরিফ মিয়া সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় অভিযান চালিয়ে বহলাডাঙ্গা গ্রামের বকু বিশ্বাসের মেহগনি বাগানের পাশে কুঁড়েঘর থেকে অস্ত্র ও গুলিসহ আরিফকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা অপর একজন পালিয়ে যান।

আরও পড়ুন: একাধিক মামলার দুই পলাতক আসামি গাঁজাসহ গ্রেপ্তার

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে পাংশা মডেল থানায় অন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো