একাধিক মামলার দুই পলাতক আসামি গাঁজাসহ গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১১:০৩ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ একাধিক মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বালিয়াতলী ইউনিয়নের দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ওই দুই মাদক কারবারি জুয়েল হাওলাদার (৩১) ও পারভেজ হোসেনের (২৫) বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশের টহল টিম জুয়েল ও পারভেজকে আটক করে। এসময় তাদের পেটে ও পিঠে স্কচটেপ দিয়ে লাগানো চারটি প্যাকেটে ভরা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের অভিযানের সময় তাদের সহযোগী সাব্বির আকন পালিয়ে যান।

আরও পড়ুন: আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ তরুণ আটক

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর