নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর পাবলিক হল চত্বরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সনাতন ধর্মের সংঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
নোয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিনয় কিশোর রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পাপ্পু সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর শীলসহ আর ও অনেকে।
কর্মসূচিতে জেলা উপজেলা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং গণ-সংগীত পরিবেশন করা হয়। এ গণ-অনশন শেষ হবে সন্ধ্যায়।
গণ-অনশনে প্রধান অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ নিম চন্দ্র ভৌমিক বলেন হাজারবছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সকলের সমধিকার, সমমর্যাদা, সুযোগের সমতা এবং সকল জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠিত করেই স্বপ্নের অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গঠন করা যাবে। যে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
একাত্তর/এআর