বংশীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাভারের বংশী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দ্বিতীয় দিনের মতো অভিযান করেছে জেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে সাভারের নামা বাজার এলাকায় শুরু হয় এ অভিযান। 

এসময় নদীপাড় ঘেঁষা প্রায় চার একর জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় বলে জানায় জেলা প্রশাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় পাকা, আধা পাকা ও টিনসেড ভবনের নানা স্থাপনা। 

আরও পড়ুন: ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযানে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও জেলা পুলিশের শতাধিক পুলিশ সদস্য মোতায়েন আছে।

অভিযান নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা চলবে। উদ্ধার হওয়া জমি নতুন করে কেউ যাতে দখল নিতে না পারে সেদিকে নজর রাখা হবে।


একাত্তর/এসজে