আশুলিয়ায় বাড়ির ছাদে গৃহবধূর গলাকাটা মরদেহ, নেপথ্যে কারা?

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম রোকসানা বেগম (৪০)। তিনি ওই এলাকার প্রবাসী মোকবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার রাতে উত্তর মরিচকাটা এলাকায় নিজেদের পাঁচতলা ভবনের ছাদে রোকসানা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ভবনের ছাদে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে হত্যার মূল কারণ এবং এতে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত চলছে, আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একচুলও ছাড় দিতে নারাজ বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। বুধবারের তীব্র সংঘাত ও আটক নাটকের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানী...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
শিক্ষকদের ন্যায্য দাবির জন্য রাজপথে নামতে হওয়াকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষকদের উত্থাপিত দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও তা...
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর