চাঁদপুর শাহরাস্তি উপজেলায় নতুন আউটলেট চালু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার কালিবাড়ি বাজারের মিয়াজি মার্কেট হাসপাতাল গেট সংলগ্ন নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার রিয়াজ উদ্দিন ও রায়হান মোস্তাফিজ আনসারি ফ্রাঞ্চাইজি মোসা. শরীফা বেগম, মো. ফয়সাল চৌধুরী, আউটলেট ম্যানেজার মো. মাহবুব হায়দারসহ আরও অনেকে।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। চাঁদপুরের শাহরাস্তি কালিবাড়ি বাজারে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
আরও পড়ুন: ইলিশের জালে ধরা পড়লো বিশাল পাঙাশ
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।
একাত্তর/এসি