জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরার শ‍্যামনগরে জমিজায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। 

রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোহরাব হোসেন (৫৫) ওই গ্রামের মুনছুর হোসনের ছেলে। ঘাতক মোশাররফ হোসেন (৫০) নিহতের আপন ভাই। 

নিহতের স্ত্রী জানান, বাবা-মাকে তাদের খেতে দেওয়া মোশাররফের পছন্দ ছিলো না। এটা নিয়ে প্রায়ই তাদের সাথে ঝামেলা করতেন তিনি। জমি-জায়গা নিয়েও ঝামেলা করতো মাঝেমাঝে। প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে কুরআন তেলাওয়াতের পর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন সোহরাব। এসময় মোশাররফ পেছন থেকে এসে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তাকে।

এরপর স্থানীয় ও স্বজনেরা আহত সোহরাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: নড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীকে আটকের জন্য অভিযান চলছে। 


একাত্তর/জো