নড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২:১০ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন শরীয়তপুর জজ কোর্টের এডভোকেট রাশেদুল হক ও তার দেড় বছরের মেয়ে মাইশা। 

মাইক্রোবাসটির আহত ড্রাইভার কামরুল হাসান জানান, বুধবার (২৬ অক্টোবর) শরীয়তপুর থেকে রাশেদুল হক সস্ত্রীক তাদের দুই মেয়ে মেবিন এবং মাইশাকে নিয়ে মাইক্রোবাসে কক্সবাজার ভ্রমণের জন্য যান। ভ্রমণ শেষে শরীয়তপুরে ফেরার পথে ঢাকায় আসার পরে তাকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন রাশেদ। তিনি ও রাশেদের স্ত্রী বারবার নিষেধ করলেও রাশেদ তা অগ্রাহ্য করেন। এরপর জাজিরা পার হয়ে নড়িয়ার জামতলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় মাইক্রোবাসটি। 

ঘটনাস্থলেই রাশেদুল হক ও তার মেয়ে মাইশা নিহত এবং রাশেদের স্ত্রী সোহানা আক্তার মিলি, মেয়ে মেবিন ও ড্রাইভার কামরুল হাসান আহত হন। 

আরও পড়ুন: মাদক সেবনে বাধা দেয়ায় গলাকেটে হত্যা

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।  


একাত্তর/জো

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর