কলকাতায় হোটেল আগুন: এক বাংলাদেশির মরদেহ এলো ভোমরা দিয়ে

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

শনিবার (২২ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মরদেহ হস্তান্তর করে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সজীব বালা জানান, দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সে দেশের ইমিগ্রেশন পুলিশ সাজুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করে। ভোমরা বিওপি বিজিবির উপস্থিতিতে ইমিগ্রেশন পুলিশ মরদেহ গ্রহণ করার পর নিহতের ভাই নুরুন্নবীর কাছে তুলে দেওয়া হয়।

এর আগে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে  মোট সাতজন বাংলাদেশি প্রাণ হারান। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাজুর মরদেহ ভোমরা দিয়ে হস্তান্তর করা হলেও, দুর্ঘটনায় নিহত অপর বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ ভারতেই সৎকার করার ইচ্ছা প্রকাশ করেছে তার পরিবার।

সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা নিহত রেবতী সরকারের ছেলে অনিক সরকার জানান, প্রয়োজনীয় নথিপত্র ও আইনি আনুষ্ঠানিকতা শেষ হলে নিউমার্কেট থানার পুলিশ মরদেহ হস্তান্তর করবে। এর পর কলকাতাতেই মায়ের সৎকার সম্পন্ন করতে চান তারা।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো. খালেদ জানান, নিহত রেবতী সরকারের পরিবার কলকাতাতেই সৎকারের আগ্রহ প্রকাশ করেছে। তবে এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্থানীয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে। এ বিষয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

একাত্তর/এসি
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর