বগুড়ায় পুকুর থেকে বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া পুকুর থেকে সবুজ খন্দকার নামের এক বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সবুজ খন্দকার (৬০)। তিনি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দেওয়ানবাগ খন্দকারবাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীর ‘হালাল স্বর দই’ বিক্রিতে বাড়ছে কর্মসংস্থান

স্থানীয়রা বস্তাবন্দি লাশ পুকুর থেকে তুলে পাড়ে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশটি পাটের ও প্লাস্টিকের বস্তায় ভরে পুকুরে ফেলা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।


একাত্তর/আরএ