ঢাকা থেকে পালিয়ে আসা এক করোনা আক্রান্ত রোগীকে আটকের পর চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।
রবিবার (৩০ মে) দুপুরে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তাকে আটকের পর সদর হাসপাতালে ভর্তি করে।
আটক করোনা রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে।
বিশেষে ওই গোয়েন্দা সংস্থা জানায়, গত ২৬ মে ঢাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওই ভবনে কর্মরত সকল শ্রমিকদের নমুনা নেওয়া হলে আটক ওই ব্যক্তিসহ ১০ জনের করোনা শনাক্ত হয়।পরে আক্রান্ত ১০ জনকে ঢাকার একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। পরে আটক ব্যক্তি পানি আনতে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: আবারো বাড়লো ‘লকডাউন’, বহাল থাকবে পূর্বের বিধি-নিষেধ
এদিকে সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম হোসেন জানান, ভয়ে পেয়ে তিনি পালিয়ে নিজ বাড়ি চলে আসেন। পরে গোয়েন্দারা তাকে রবিবার দুপুরে আটক করে সিভিল সার্জনের মাধ্যমে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে। ভর্তির পর বিকেলে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।
একাত্তর/এসি