চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় ট্রেনের নিচে পড়ে কুয়েটের এক শিক্ষার্থী মারা গেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিক্ষার্থী রাহুল (২৩) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্য সদস্য আইয়ুব আলী জানান, ওই শিক্ষার্থী খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট আসছিলেন। ট্রেনটি জয়পুরহাট স্টেশন পার হওয়ার পর তার নামার কথা খেয়াল হয়। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

আরও পড়ুন: পশুর নদীতে দুর্ঘটনায় কয়লা বোঝাই কার্গো জাহাজ

নিহতের মরদেহ রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো