পশুর নদীতে দুর্ঘটনায় কয়লা বোঝাই কার্গো জাহাজ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৩:৫২ পিএম

মোংলা বন্দরের পশুর নদীতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী একটি কার্গো জাহাজ দুর্ঘটনা কবলিত হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় ডুবোচরে আটকে জাহাজটির ডেক ফেটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত এমভি জুমায়রা-১ কার্গো জাহাজের মাস্টার ফারুক গাজী জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকারেজে থাকা বিদেশী জাহাজ এমভি পিথাগোরাস থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে সকাল সাতটার দিকে কার্গো জাহাজটি ছেড়ে আসে। এরপর কার্গোটি জোয়ারের অপেক্ষায় ৫ নম্বর এ্যাংকারেজ এলাকায় অবস্থান নিয়ে থাকে। পরে জোয়ার হওয়ার পর সকাল ১০টার দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির উদ্দেশ্যে রওনা হয় কার্গোটি। 

তিনি আরও জানান, পথিমধ্যে পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে কার্গো কার্গোটির সুকান ফেল করলে ডুবোচরে আটকে জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। এ সময় জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেন কার্গো মাস্টার ফারুক। যার কারণে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। 

জাহাজটি এখন চরে ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে বলেও জানান কার্গো জাহাজের মাস্টার ফারুক গাজী। 

তিনি জানান, ক্রেন এনে দুর্ঘটনাকবলিত কার্গোর কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়া হবে। 

আরও পড়ুন: শ্রীবরদীতে অস্ত্র ও মাদকসহ তরুণ গ্রেপ্তার

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি চরে উঠিয়ে দিতে পারায় এর ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ কার্গোটি নিরাপদে রয়েছেন। ডেক ফেটে গেলেও জাহাজের অভ্যন্তরে এখন পর্যন্ত পানি ঢুকতে পারেনি বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
পূর্ব সুন্দরবনের জোংড়া অফিস সংলগ্ন পশুর নদী থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডে ডাকাতির ঘটনায় ২০ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মোংলা বন্দরের পশুর নদীর নৌ চ্যানেলে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এম ভি ইশরা মাহমুদ’ নামে একটি কার্গো ডুবে গেছে। এসময় জাহাজের ১১ নাবিক সাঁতরিয়ে কূলে উঠে যান।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর