জয়পুরহাটে যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।

শনিবার (১৫ আগস্ট) ভোরে জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকা থেকে এক মরদেহসহ অপর যুবককে উদ্ধার করা হয়।

নিহতের নাম বাদশ (২৭) এবং আহতের নাম মাজেদুল ইসলাম (২২) বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে ওই এলাকায় রাস্তার ওপরে তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ক্ষেতলাল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

আহত মাজেদুল জানান, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে রাত ১১টার দিকে পদ্মপুকুর এলাকায় এনে দুইজনের হাত-পা বেঁধে আনুমানিক ৯ জন মিলে তাদের ওপর অমানুষিক নির্যাতন ও মারধর চালায়। পিটুনির একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। আহত যুবক হামলাকারীদের নাম জানাতে না পারলেও সামনে দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

একাত্তর/এসি
রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাই থানায় প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  রাতে নিজ বাড়িতে অভিযান...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা...
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর