গলাচিপা টু উলানিয়া সড়কে দুর্ঘটনায় মো. আরিফ হোসেন নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার উলানিয়া কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আফাল কাঠি গ্রামের মান শরীফের ছেলে।
গত এক মাস আগে ডাকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আটখালী গ্রামের হাকিম আলী মোল্লার মেয়ে রেহেনা বেগমকে বিয়ে করে শ্বশুরবাড়ি থাকতেন আরিফ।
আজ দুপুরে তিনি যাত্রী নিয়ে গলাচিপা থেকে উলানিয়া যাওয়ার পথে মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে ধাক্কা লেগে অটোটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এসময় যাত্রীরা তীরে উঠতে পারলেও অটো চালক তীরে উঠতে পারেনি।
স্থানীয়রা অটোচালক আরিফ হোসেনকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, টমটম চালক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ