পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

নওগাঁর ধাম‌ইরহাটে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্রাজিল সমর্থক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার সিঙ্গারুল গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ গণেশ সিং (২০) ওই গ্ৰামের গ্ৰামপুলিশ বিজেত সিংয়ের ছেলে । 

নিহতের বাবা বিজেত সিং জানান, বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলো গণেশ সিং। দুপুরে বাড়ির মধ্যে থাকা আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠেন তিনি।

সেখান থেকে বাড়ির পাশে দিয়ে টেনে নিয়ে যাওয়া এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট মাটিতে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সীমান্ত গেট খোলা পেয়ে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে ভারতীয় কিশোর

ঘটনায় সত্যতা নিশ্চিত করে ধামইরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ পাওয়া যায়নি।


একাত্তর/জো 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর