ভাঙা লাইনের ওপর দিয়ে চলে গেলো ট্রেন, অল্পের জন্য রক্ষা

বগুড়ায় ভাঙা রেললাইনের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পর অল্পের জন্য রক্ষা পেয়েছেন রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের কয়েকশ' যাত্রী। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে বগুড়া রেলস্টেশন থেকে ৫০ গজ দুরে এ ঘটনা ঘটে। এরপর লাইনের পাশে বসবাসরত বস্তির লোকজনের নজরে পড়ে সেটি। পরে রেল কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়। 

বুধবার (৩০ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলপথের প্রায় দুই ফুট রেললাইন ভাঙা। পরে সকাল সাড়ে ১১টায় রেলপথের ভাঙা অংশটি মেরামত করে রেলওয়ের প্রকৌশল বিভাগ। এর আগ পর্যন্ত রেল চলাচলের জন্য বিকল্প পথ হিসেবে দুই নম্বর লাইন ব্যবহার করা হয়।

আরও পড়ুন: বাগেরহাটে ধর্ষণ মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা, আটক এক

ঘটনার কারণ জানতে চাইলে রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মাজেদুল ইসলাম বলেন, 'রেল ভাঙবেই, যেহেতু এগুলো অনেক আগের স্থাপনা। যেখানেই একটু ফাটল ধরে বা ভাঙে সেগুলো আমরা চেঞ্জ করে দেই। হালকা ভেঙে যাওয়ার কারণে আমরা এটি চেঞ্জ করে দিয়েছি'। 


একাত্তর/এসজে