কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহাগ মিয়া (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। জেলার দেবীদ্বার পৌর এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে।
সোমবার (৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত এবং ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর পরিবার একই মালিকের বাসায় পাশাপাশি ঘরে ভাড়া থাকেন। সোহাগ উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গাড়ি চালক।
সোহাগ ইতিমধ্যে ৪টি বিয়ে করেছেন। বর্তমানে তার দুই স্ত্রীর একজন থাকেন গ্রামের বাড়িতে অন্যজন দেবীদ্বারের ভাড়া বাসায়।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, তিনি প্রতিদিনের ন্যায় অন্যের বাসার কাজ করতে সকালে চলে যান। দুপুরে তার বোনের মেয়ে ফোন করে ঘটনার বিষয়ে তাকে জানান। বাসায় এসে প্রতিবন্ধী মেয়েকে জিজ্ঞাসাবাদে সে জানায় পাশের বাসার ভাড়াটিয়া সোহাগ তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে।
এ ঘটনায় সোহাগ মিয়াকে একমাত্র আসামি করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
আরও পড়ুন: বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, অভিযুক্তকে আটক করে সোমবার কোর্ট হাজতে চালান করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ