বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম

মাদারীপুরে সদর উপজেলায় ছিটকিনি আটকানো বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক থাকায় নিহত দুই শিশুর নাম জানা যায়নি। তাদের বাবা মানিক বৈদ্য বর্তমানে একটি মামলায় জেলা কারাগারে রয়েছেন। নিহত দুই শিশুর বয়স এক থেকে তিন বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সকালে নিহত দুই শিশুর মা ও নিহতের নানি বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বদ্ধ ঘর থেকেয় দুই শিশুকে উদ্ধার করে। তাদের একজন ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় এবং আরেকজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। দুইজনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে মাদারীপুর ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুন লেগেছে তার বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তারা। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূর মোহাম্মাদ সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে ফায়ার সার্ভিস। উদ্ধার করা দুই শিশুর একজনকে ঘটনাস্থলেই মৃত পাওয়া যায়। আর একজনকে সদর হাসপাতালে পাঠালে সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

এছাড়াও মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুই শিশুর মা ও নানী ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি। 


একাত্তর/জো

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর