ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুরবাড়ি থেকে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার লাপং মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত রুবেল (২৭) উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামের জারু মিয়ার ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন। এই ঘটনার পর তার স্ত্রী সুমাইয়াসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
রুবেলের পরিবারের সদস্যরা জানান, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী রুবেল। প্রবাস থেকে ফিরে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। পরদিন দুপুরে প্রতিবেশীরা শ্বশুরবাড়ির ঘরে রুবেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘরের তালা ভেঙে রুবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় রুবেলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো