নরসিংদীর বেলাবতে ট্রাক্টর (ইছারমাতার) চাপায় আরিয়ান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে এবং বেলাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইট বোঝাই করা একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে বেলাব থেকে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলে আরিয়ান ও সোহান নামে দুই বন্ধু বেলাব বাজারের দিকে আসছিল। রাজারবাগ মোড়ের কাছাকাছি বেলাব রোড ব্রিজ সংলগ্ন স্থানে আসলে মোটারসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলর পিছনে থাকা আরিয়ান ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক্টর ড্রাইভার পালিয়ে যায়।
বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন খাঁন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ড্রাইভার পালিয়ে গেছে তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একাত্তর/এআর