ফ্রি মদ না পেয়ে দোকান কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, গ্রেপ্তার দুই

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ওই দোকান কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে ওই ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান। পরে নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন ও ভিকটিমের বাবা বাবা মনির হোসেন জানান, বিকালে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর দগ্ধ রাব্বী মারা গেছেন। 

এদিকে গ্রেপ্তার ব্যক্তির নাম  জাহাঙ্গীর সরকারকে (৬০)। তিনি হোটেল নিরালার মালিক। 

পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করে। 

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনার অন্যতম মূল অভিযুক্ত জাহাঙ্গীরের ছেলে জাহিদ সরকার এখনও পলাতক রয়েছেন।

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশীয় মদের দোকানে গিয়ে বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন। মদ দিতে অস্বীকৃতি জানালে কাউন্টারের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এতে ভেতরে থাকা কর্মচারী তানভীর আহমেদ রাব্বির (৩০) মারাত্মকভাবে দগ্ধ হন। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান।

এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন দগ্ধ রাব্বির মা মিনু বেগম। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, চিকিৎসাধীন রাব্বির মৃত্যুর খবর আমরা শুনেছি। এ ঘটনায় রাব্বির মা বাদি হয়ে যে মামলাটি করেছেন হত্যা মামলায় রূপান্তর হবে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামি জাহিদ সরকারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার আবহেই দেশজুড়ে বিশাল সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী 'পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ' উদযাপন কর্মসূচির অংশ হিসেবে দেশটির...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর