নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামে এক অজ্ঞাত তরুণের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে গ্রামের একটি পরিত্যক্ত হাঁসের খামারের পাশের দিঘীর পাড়ের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে এক নারী পাতা কুড়াতে গিয়ে দিঘীর পাড়ের বাঁশঝাড়ে ওই তরুণের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়ারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: সখিপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, নিহত তরুণের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তাকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
একাত্তর/জো