সখিপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৮:০০ পিএম

শরীয়তপুর জেলার সখিপুরে বিশেষ অভিযানে সাড়ে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৮। 

বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুর মুন্সিকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃতরা হলেন ওই এলাকার মৃত হামিদ সরদারের ছেলে শহিদ সরদার (৪০) ও মৃত নূর মোহাম্মাদের ছেলে নাজমুল তালুকদার (৩২)। 

র‌্যাব-৮’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে বাহাদুর মুন্সিকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে শহিদ ও নাজমুলকে সাড়ে দশ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন শরীয়তপুর জেলার সখিপুর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। 

আরও পড়ুন: সীমান্তে আট ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষকসহ চারজন আটক

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


একাত্তর/জো

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর