কুমিল্লায় ট্রাক্টর উল্টে চালক নিহত

কুমিল্লার ম‌নোহরগ‌ঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) দুপু‌রে জেলার মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল উত্তর পাড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চালক মো. শামীম সাইকচাইল উত্তর পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় হুমায়ুন ক‌বির মা‌নিক জানান, ট্রাক্টর চালক শামীম ট্রাক্টর দিয়ে নিজ এলাকায় সাইকচাইল ও আশপাশের এলাকায় হাল চাষ করতেন। বোরবার দুপুরে ওই ব্রিজের আশপাশের জমি চাষ দিয়ে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এসময় শামীম ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত

মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুর রহিম বলেন, পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন করেছে। ট্রাক্টর চালক শামীম একাই ট্রাক্টরে ছিলেন। ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গি‌য়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ