ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বয়লার মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে মো. জুবায়ের মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুবায়ের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ধলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে শ্বশুরবাড়িতে থেকে জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূঁইয়ার মুরগির খামারে কাজ করতেন।

স্থানীয়রা জানান, জুবায়ের বিল্লালের মালিকানাধীন ব্রয়লার মুরগির খামারে ডিম সংগ্রহের কাজ করতেন। সেই মুরগির খামারে বায়োগ্যাস তৈরি করা হতো।

শনিবার বিকেলে বিকট শব্দে বায়োগ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ি ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খামারের ভেতরে অচেতন অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে জুবায়ের মারা যায়।

আরও পড়ুন: শ্রীপুরে শৌচাগার থেকে শিশুর মরদেহ উদ্ধার

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তদন্ত চলছে।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর