মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মাধবদীর নোয়াপাড়ায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মনির হোসেন (৪৫) মাধবদীর নোয়াপাড়া এলাকার সিরাজ মোল্লার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, মাধবদীর নোয়াপাড়ায় প্রতিবেশীর সাথে জমির সীমানা পিলার উঠিয়ে নেয়া নিয়ে বিরোধ হয় মনিরের। বিরোধের এক পর্যায়ে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করে তাকে।

আরও পড়ুন: পদ্মা সেতুর কাছে ট্রাক উল্টে চালক ও হেলপার আহত

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মনির হোসেন নামে ওই ব্যক্তির মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো