পাঁচদোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর একটায় পাঁচদোনার নেহাব গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু তাফসির হোসেন (৪) পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। 

নিহতের স্বজনরা জানায়, পাঁচদোনার নেহাব গ্রামে বাড়ির পাশের সড়কে খেলতে গিয়ে ব্যটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে মাথায় রক্তক্ষরণ হয় শিশু তাফসিরের। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, পরিবারের অভিযোগ না থাকায় শিশু তাফসিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো