বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-গৌরীপুর ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মেইল ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের ময়মনসিংহ থেকে গৌরীপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল আটটায় নগরীর কেওয়াটখালি নামক স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিটের মধ্যে লাগেজ কোচের একটি হুইল লাইনচ্যুত হয়। 

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

তিনি জানান, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে কোচের পড়ে যাওয়া হুইল লাইনের উপরে তোলার কাজ করছে। 

এই নিয়ে একই এলাকায় চলতি ডিসেম্বর মাসে চট্টগ্রামগামী মেইল ট্রেনের চারবার কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো। 


একাত্তর/এসজে