চট্টগ্রামে ফৌজদারহাট আউটার রিং রোডের পাশে সরকারি জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বুধবার (৪ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আশরাফুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে ১৯৪ একর সরকারি খাস জমি পুনরুদ্ধার করা করা হয়। গত ১৪ বছর ধরে জায়গাটি অবৈধভাবে দখলে করে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।
আরও পড়ুন: মৌমাছির উৎপাতে স্কুল বন্ধের উপক্রম, এক গ্রামে ৬০০ মৌচাক
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধারকৃত জায়গা ফের দখল রোধে নিয়মিত নজরদারি রাখবে স্থানীয় প্রশাসন।
একাত্তর/জো