কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে একস্থানে তিনজন এবং অপরস্থানে আহত হন পাঁচজন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাবেয়া সিএনজি পাম্পের সংলগ্ন মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে ৩ জন আহত হন।
দুর্ঘটনায় বাইসাইকেল চালক ও স্বল্পপেন্নাই দিঘিরপাড় মাদ্রাসার ফাজিল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হন। তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
মোটরসাইকেলে থাকা শুভ (১৮) ও আশিককে (১৭) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে ৩ জন যুবক দাউদকান্দি থেকে গৌরীপুর যাচ্ছিলেন। এসময় রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পের নিকট গেলে অপর একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় তাদের।
আরও পড়ুন: শ্রীপুরে মোজা কারখানায় আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে
অপরদিকে দাউদকান্দির গৌরীপুর-মতলব সড়কের বাড়িকান্দি এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৫ জন আহত হন।
আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন, শাহপরান (১৮), মাহিদুল (১৮), কামরুল হাসান (৮), রোমানা আক্তার (২৫) এবং কাজল (৪০)।
একাত্তর/আরএ