শ্রীপুরে মোজা কারখানায় আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে,ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আড়াই ঘণ্টা চেষ্টা করে বেলা বিকেল তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) আব্দুল আল আরেফিন জানান, কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুপুর সাড়ে ১২টা থেকে শ্রীপুর, কাপাসিয়া ও গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

তিনি আরও জানান, চারতলা ভবনের ওই কারখানার ভেতরে পর্যাপ্ত দাহ্য তেল ও রাসায়নিকের মজুদ ছিল। মোজা কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ওই কারখানার পাশের ভবনে আগুন যাতে না ছড়িয়ে পড়তে পারে, সেজন্য তারা চেষ্টা করেছেন এবং তাতে সফলও হয়েছেন বলে জানান তিনি। 

আরও পড়ুন: বাঘাইহাট থেকে সাজেকে গাড়ি ছাড়ার নতুন সময় ঘোষণা

তিনি আরও জানান, এখন আগুন ছড়ানোর কোন সুযোগ নেই এবং ডাম্পিংয়ের কাজ চলছে। কারখানায় তেমন পানি মজুত না থাকায় বাইরে থেকে পানি সরবরাহ করতে হয়েছে বলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।


একাত্তর/জো 

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর