সরাইলে বাসের চাপায় অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। 

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মো. সানু মিয়া (৬০) উপজেলার বৈশামোড়া গ্রামের মুত লালু মিয়ার ছেলে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈশামোড়া এলাকায় একটি অটোরিকশা মহাসড়ক পার হচ্ছিল। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জ যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার চালক নিহত হয়। 

আরও পড়ুন: পুলিশের নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগে দুই এএসআই ক্লোজ

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো