গাজীপুরে পুলিশের হেফাজতে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার দুই এএসআইকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করে এলাকাবাসী। এরপরই এই পুলিশ সদস্যদের ক্লোজ করা হয়।
জানা গেছে, ক্লোজ করা পুলিশ সদস্যরা হচ্ছেন বাসন থানার এএসআই মাহবুব ও এএসআই নুরুল ইসলাম।
আরও পড়ুন: বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একাত্তর/জো
