আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে সানজিদা ফেরদৌস দিবা আর্জেন্টিনা পাঁড় সমর্থকের সৌজন্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

উল্লেখ্য, সাদার শুভ্রতায় আর নীল বেদনা বুকে ধারণ করেও ভালোবাসায় অটল থাকার প্রতীক আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে গাছ লাগান, পরিবেশ বাঁচান- স্লোগানে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে গাছের চারা রোপণ ও বিতরণ উৎসব।


একাত্তর/আরএ