নদীর তীরে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কলেজপাড়ায় ঘাঘট নদীর তীরবর্তী এলাকা থেকে এক বৃদ্ধের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এছাড়া ঘটনা স্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ছোড়া উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত সুরুত আলী প্রামাণিক (৬২) উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল পাঁচটার দিকে সাদুল্লাপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাতে আর ফেরেননি ওই বৃদ্ধ। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি তার। পরে সকালে বাড়ির অদূরে নদীর তীরবর্তী রাস্তার ধারে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকাতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন স্থানীয়রা।

আরও পড়ুন: ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নিহত

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, সকালে খবর পেয়ে সুরত আলীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ধারালো অন্ত্র দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে, সেটা এখনও নিশ্চিত নয়। মামলা দায়েরে প্রস্তুতি এবং হত্যার রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো